ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
কিংসকে ফুটবলার ছাড়ার অনুরোধ বাফুফে’র
সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচ দুটি সামনে রেখে ইতোমধ্যেই ২৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে নির্ধারিত সূচি অনুযায়ী অনুশীলন শুরু করতে পারেননি দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা।
ঘোষিত ২৪ সদস্যের দলে বসুন্ধরা কিংসের ১০ জন ফুটবলার থাকলেও, ক্লাবটির পক্ষ থেকে এখনো খেলোয়াড় ছাড়ার অনুমতি দেওয়া হয়নি। এতে বাধ্য হয়েই মাত্র ১৪ জন খেলোয়াড়কে নিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন কাবরেরা। পরিস্থিতির অবনতি হওয়ায় গতকাল জরুরি বৈঠকে বসে বাফুফের ন্যাশনাল টিমস কমিটি।
কমিটির চেয়ারম্যান ও বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা। তবে জাতীয় দল কমিটির ডেপুটি চেয়ারম্যান ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান সভায় অনুপস্থিত ছিলেন—সশরীরে বা ভার্চুয়ালি কোনোটিতেই যোগ দেননি তিনি।
ঘণ্টাব্যাপী চলা বৈঠকে বসুন্ধরা কিংসকে চিঠি দিয়ে খেলোয়াড় ছাড়ার অনুরোধ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সাংবাদিকদের জানান, ‘আমরা বসুন্ধরা কিংসকে দেশের ফুটবলের স্বার্থে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় দলে খেলোয়াড় ছাড়ার জন্য অনুরোধ করব।’
বসুন্ধরা কিংস ইতোমধ্যে বাফুফে সাধারণ সম্পাদক বরাবর একটি চিঠিতে প্রাক-মৌসুম প্রস্তুতি এবং ফুটবলারদের ইনজুরি ঝুঁকির কথা উল্লেখ করে খেলোয়াড় না ছাড়ার কারণ ব্যাখ্যা করেছে।
তবে বাফুফে আশাবাদী যে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হবে। ৩-৪ দিনের মধ্যে ইতিবাচক অগ্রগতি না হলে জাতীয় দল কমিটি আবার বৈঠকে বসবে বলে জানানো হয়েছে। তবে আমিরুল বাবু স্পষ্ট করেছেন, ‘নেপালে ম্যাচ বাতিলের কোনো সম্ভাবনা নেই।’
এরই মধ্যে আগামীকাল বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে জাতীয় দল। অনিশ্চয়তার মধ্যেও কোচ কাবরেরা ও তার শিষ্যরা প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন সাধ্যমতো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)