ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শচীনের পুত্রবধূ হচ্ছেন সানিয়া, বাগদান সম্পন্ন
শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকারের বিয়ের গুঞ্জন বহুবার শোনা গেলেও, এবার সত্যি সত্যিই টেন্ডুলকার পরিবারে আসছে বিয়ের আনন্দ। তবে কন্যা নয়, আংটি বদল করে গাঁটছড়ার দিকে এগোচ্ছেন পুত্র অর্জুন টেন্ডুলকার। পাত্রী ভেটেরিনারি চিকিৎসক ও উদ্যোক্তা সানিয়া চান্দোক।
সানিয়া ভারতের খ্যাতনামা ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি। তার পরিবার হোটেল ও আইসক্রিম ব্যবসার সঙ্গে জড়িত। অর্জুনের চেয়ে বয়সে এক বছরের বড় সানিয়া একজন পশু চিকিৎসক এবং নিজের পোষা প্রাণীর স্কিন কেয়ার ও স্পা সেন্টারের মালিক। দীর্ঘদিনের প্রেমের পর পারিবারিকভাবেই তাদের বাগদান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।
এর আগে একাধিকবার অর্জুনের খেলার মাঠে দেখা গেছে সানিয়াকে। সারা টেন্ডুলকারের সঙ্গেও তার গভীর বন্ধুত্ব রয়েছে।
ক্রিকেট ক্যারিয়ারে এখনও পর্যন্ত অর্জুন বাবার উচ্চতায় না পৌঁছালেও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করছেন। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ৫ ম্যাচ খেলে ৩ উইকেট নিয়েছেন। বর্তমানে তিনি গোয়ার হয়ে খেলছেন।
অর্জুনের বার্ষিক ক্রিকেট আয়ের পরিমাণ আনুমানিক ৪০ লাখ টাকা হলেও, পারিবারিকভাবে তিনি প্রায় ২২ কোটি টাকার সম্পদের মালিক। এখনো নিজস্ব বাড়ি না থাকলেও, মুম্বইয়ে বাবার ৩৯ কোটি টাকার ম্যানসনে থাকেন তিনি।
সব মিলিয়ে অর্জুন-সানিয়ার এই নতুন অধ্যায় নিয়ে ক্রিকেটপাড়ায় ও বলিউডপাড়ায় বইছে অভিনন্দনের হাওয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)