ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সাকিবের নীরব সিপিএল যাত্রা
জাতীয় দলের বাইরে দীর্ঘ সময় থাকা সাকিব আল হাসান বর্তমানে খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে দ্বিতীয় ম্যাচে বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে দল জয় পেলেও ব্যাটে-বলে আবারও ব্যর্থতার পরিচয় দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে বার্বাডোজ রয়্যালস তোলে ১৫১ রান। সাকিব এক ওভার বল করে ১৪ রান খরচ করেন, উইকেটশূন্য থাকেন। পরে ব্যাট হাতে চার নম্বরে নেমে ১৩ বলে করেন মাত্র ১৩ রান, মারেন একটি বাউন্ডারি। মুজিব উর রহমানের বলে রোভম্যান পাওয়েলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে।
অ্যান্টিগার হয়ে ম্যাচের নায়ক ছিলেন ওপেনার কারিমা গোর। ৫৩ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংসে দলকে ২ বল হাতে রেখে সহজ জয় এনে দেন তিনি। ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছয়। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান আসে জুয়েল অ্যান্ড্রুর ব্যাটে।
সিপিএলে সাকিবের প্রত্যাবর্তন ম্যাচে যেমন দল হেরেছিল, এবার জিতলেও তার পারফরম্যান্সে সন্তুষ্টি নেই সমর্থকদের। আগের ম্যাচের মতো এবারও তার অলরাউন্ড নৈপুণ্যের ঘাটতি চোখে পড়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)