ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য সুখবর
মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি অভিবাসী কর্মীদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় (কেসুমা)।
মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, গত ২৬ জুন কেসুমার ডেপুটি সেক্রেটারি জেনারেল (নীতি ও আন্তর্জাতিক) ড. মোহাম্মদ শাহারিন বিন উমর ও মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিদেশি কর্মীদের কল্যাণে অঙ্গীকার পুনরায় তুলে ধরেন কেসুমার ডেপুটি সেক্রেটারি জেনারেল।
টিকেএসইউ পলিসি অ্যান্ড ইন্টারন্যাশনাল অফিসে অনুষ্ঠিত বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় মূলত শ্রমিক নিয়োগ, কর্মসংস্থান ও প্রত্যাবাসন সংক্রান্ত দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পায়।
বৈঠকে ‘মাদানি মালয়েশিয়া’ নীতির আলোকে শ্রমিকদের অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিতকরণ এবং ন্যায্য কর্ম সম্পর্ক গঠনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যা মানবিকতা ও সহমর্মিতার প্রতিফলন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ