ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত ৩৫ লাখ মানুষ: জাতিসংঘ
ডুয়া ডেস্ক: মিয়ানমারে চলমান সংঘাতের কারণে দেশটি থেকে ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা ২০২৩ সালের তুলনায় ১৫ লাখ বেশি। গত শুক্রবার এ তথ্য জানিয়েছে জাতিসংঘ। সেখানে মানবিক সংকট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।
২০২১ সালে সেনাবাহিনী অং সান সু চি সরকারের কাছ থেকে মিয়ানমারের ক্ষমতা দখল করে। এরপর থেকেই দেশটিতে অস্থিরতা এবং সশস্ত্র বিদ্রোহের জেরে সংঘাত শুরু হয়। ২০২৪ সালে এই সংঘাত তীব্র আকার ধারণ করে।
জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ এক বিবৃতিতে জানিয়েছে, মিয়ানমারের সংঘাত সীমান্ত অঞ্চল থেকে ছড়িয়ে দেশের বেশিরভাগ স্থানে বিস্তৃত হয়েছে। এর ফলে রেকর্ডসংখ্যক মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গিয়ে নিরাপদ আশ্রয় ও মৌলিক চাহিদা মেটানোর চেষ্টা করছে। বহু মানুষ বাংলাদেশসহ অন্যান্য দেশে আশ্রয় নিয়েছে।
ওসিএইচএ জানায়, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা মিয়ানমারের মোট জনসংখ্যার প্রায় ৬ শতাংশ। এর মধ্যে এক-তৃতীয়াংশ হচ্ছে শিশু।
জাতিসংঘ সতর্ক করেছে যে, ২০২৫ সালে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। সংঘাত, বিপর্যয়, মহামারি, বিস্ফোরণ, অস্ত্র এবং অর্থনৈতিক পতন মিয়ানমারে মানবিক সংকটকে আরও তীব্র করবে। জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী, আগামী বছর ১ কোটি ৯৯ লাখ মানুষের জন্য মানবিক সহায়তার প্রয়োজন হবে, যা দেশের এক-তৃতীয়াংশ জনগণের জন্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ