ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
পিএসএল ড্রাফটের সেরা দুই ক্যাটাগরিতে সাকিব-মোস্তাফিজসহ ৮ বাংলাদেশি
ডুয়া ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫ এর ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটারের নাম উঠে এসেছে, যাদের মধ্যে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানসহ আরও ৬ জন রয়েছেন। পিএসএল কর্তৃপক্ষ সম্প্রতি প্রকাশিত এক তালিকায় প্লাটিনাম এবং গোল্ড ক্যাটাগরির খেলোয়াড়দের নাম জানিয়েছে।
এবারের ড্রাফটে বাংলাদেশের সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের পাশাপাশি প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়।
এছাড়া পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পিএসএলের ড্রাফটে মোট ৩০-৪০ জন বাংলাদেশি ক্রিকেটার নাম জমা দিয়েছিলেন, তবে বাকি ক্রিকেটাররা অন্যান্য ক্যাটাগরিতে থাকতে পারেন। বাংলাদেশের ৮ ক্রিকেটার ছাড়াও মোট ১৯ দেশের ৫১০ জন বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন এই ড্রাফটে।
পিএসএলের প্লেয়ার্স ড্রাফট আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর আগে ছয়টি ফ্র্যাঞ্চাইজিও তাদের রিটেইন ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে, যেখানে ইসলামাবাদ ইউনাইটেড, কোয়েটা গ্লাডিয়েটর্স এবং লাহোর কালান্দার্স ৮ জন করে ক্রিকেটার রিটেইন করেছে। আর করাচি কিংস, মুলতান সুলতানস এবং পেশাওয়ার জালমি ৭ জন করে ক্রিকেটার রিটেইন করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ