ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
অস্ট্রেলিয়ায় লাল-সবুজের বিজয় উল্লাস
টপ-এন্ড টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো নেপালের বিপক্ষে ৩২ রানের ব্যবধানে জয়ের স্বাদ পেয়েছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ এ দল।
শনিবার নেপালের বিপক্ষে বাংলাদেশ এ বিজয় লাভ করে।
প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রান সংগ্রহ করে। লক্ষ্য তাড়া করতে নেমে নেপাল ৭ উইকেট হারিয়ে থামে ১৫৪ রানে।
নেপালের ইনিংসের শুরুতেই চাপ তৈরি করেন বাংলাদেশের দুই বোলার রাকিবুল হাসান ও হাসান মাহমুদ। ইনিংসের দ্বিতীয় ওভারে হাসান মাহমুদ নেপালের ওপেনার কুশল বুর্টেলকে আউট করেন। অপর ওপেনার আরিফ শেখ কিছুটা প্রতিরোধ গড়লেও ২৪ বলে মাত্র ২৮ রান করতে পারেন।
তিন নম্বরে নেমে লোকেশ বাম রাকিবুল হাসানের স্পিনে ১৫ রান করে আউট হন। রাকিবুল ৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করে নেপালের গুরুত্বপূর্ণ তিনটি উইকেট নেন।
নেপালের পক্ষে একমাত্র উজ্জ্বল ছিলেন কুশল মাল্লা, যিনি হাফসেঞ্চুরি পূর্ণ করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৯ রানে।
প্রথম ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৫ রান করা নেপালের জন্য শেষ ১০ ওভারে ১১০ রান তাড়া করা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। ফলে তারা শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে সংগ্রহ করতে পারে মাত্র ১৫৪ রান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)