ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
আরব আমিরাতেই আফগানদের বিপক্ষে নামবে টাইগাররা
আগামী ৯ সেপ্টেম্বর মরুর দেশে শুরু হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতে এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরও মাঠে ব্যস্ত থাকবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
এশিয়া কাপ শেষে একই ভেন্যুতে আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের দ্বিপাক্ষিক সিরিজ খেলবে টাইগাররা। আজ শনিবার (১৭ আগস্ট) এক আনুষ্ঠানিক ঘোষণায় সিরিজের সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
সূচি অনুযায়ী, প্রথমে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ শুরু হবে ২ অক্টোবর, বাকি দুটি ম্যাচ মাঠে গড়াবে ৪ ও ৬ অক্টোবর। এরপর দুই দিন বিরতি নিয়ে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১১ ও ১৪ অক্টোবর।
সিরিজ নিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান বলেন, বাংলাদেশের মতো শক্তিশালী দলকে স্বাগতিক হিসেবে পেয়ে তারা গর্বিত। এই সিরিজ দু’দলের অংশীদারত্ব আরও জোরদার করবে এবং নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত বিশ্বমানের ক্রিকেট আয়োজনের সক্ষমতা আবারও দেখাবে।
তীব্র প্রতিদ্বন্দ্বিতা আর উত্তেজনার প্রতিশ্রুতি দিয়ে অপেক্ষার প্রহর গুনছে দুই দলই। সমর্থকরা আশা করছেন—এশিয়া কাপের রেশ ধরে মরুর মাটিতে বাংলাদেশ ও আফগানিস্তান উপহার দেবে আরও কিছু জমজমাট ক্রিকেট লড়াই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)