ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিশ্বকাপের ১৬ দল চূড়ান্ত, প্রতিদ্বন্দ্বীরা যারা
প্রতি দুই বছর পরপর অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। সেই ধারাবাহিকতায় আগামী ২০২৬ সালে অনুষ্ঠিত হবে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, যেখানে অংশগ্রহণকারী ১৬ দলের নাম চূড়ান্ত করা হয়েছে। আসর আয়োজন করবে নামিবিয়া ও জিম্বাবুয়ে এবং এই বিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো হয়েছে ১০ থেকে ১৬-এ।
বিশ্বকাপের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে। গত বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০২৪ সালের আসরে শীর্ষ দশ দলের মধ্যে থাকা বাংলাদেশের জন্য নতুন করে বাছাইপর্ব খেলার প্রয়োজন হয়নি।
স্বাগতিক জিম্বাবুয়ে ও বাংলাদেশ ছাড়াও সরাসরি সুযোগ পাওয়া দেশগুলো হলো— অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ।
এছাড়া আঞ্চলিক বাছাইপর্ব থেকে উঠে এসেছে পাঁচটি দল। আফ্রিকা অঞ্চল থেকে তানজানিয়া, আমেরিকা অঞ্চল থেকে যুক্তরাষ্ট্র, এশিয়া থেকে আফগানিস্তান, পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে জাপান এবং ইউরোপ অঞ্চল থেকে স্কটল্যান্ড মূল আসরে অংশগ্রহণ করবে।
এবারের বিশ্বকাপে দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা তিনটি দল সুপার-সিক্স পর্বে উঠবে, সেখান থেকে সেমিফাইনাল ও ফাইনালে লড়াই হবে। তবে এখনও গ্রুপ ভাগাভাগি নির্ধারণ হয়নি। বাংলাদেশ কোন গ্রুপে পড়বে এবং কারা হবে তাদের প্রতিপক্ষ, তা জানতে অপেক্ষা করতে হবে ড্র অনুষ্ঠান পর্যন্ত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)