ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
সরকারি চাকরিতে সাড়ে ৪ লাখেরও বেশি পদ ফাঁকা
সারাদেশে সরকারি চাকরিতে মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে—এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সোমবার (৩০ জুন) প্রকাশিত ২০২৪ সালের সরকারি কর্মচারীদের পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে।
পরিসংখ্যান অনুসারে, সরকারি চাকরিতে মোট অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ১৯ হাজার ১১১টি। এর বিপরীতে বর্তমানে কর্মরত আছেন ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন। ফলে শূন্য রয়েছে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ।
বিগত কয়েক বছরের তুলনামূলক চিত্রে দেখা যায়, ২০১৮ সালে খালি ছিল ৩ লাখ ৯৩ হাজার ২৪৭টি, ২০১৯ সালে ৩ লাখ ৮৭ হাজার ৩৩৮টি, ২০২০ সালে ৩ লাখ ৮০ হাজার ৯৫৫টি, ২০২১ সালে ৩ লাখ ৫৮ হাজার ১২৫টি, ২০২২ সালে ৪ লাখ ৮৯ হাজার ৯৭৬টি এবং ২০২৩ সালে ৪ লাখ ৭৩ হাজার ১টি পদ।
গ্রেডভিত্তিক বিশ্লেষণ অনুযায়ী:
প্রথম থেকে নবম গ্রেডে (আগের প্রথম শ্রেণি): অনুমোদিত ২ লাখ ৫৯ হাজার ৬৫৭টি পদের বিপরীতে কর্মরত ১ লাখ ৯০ হাজার ৭৭৩ জন; শূন্য ৬৮ হাজার ৮৮৪টি পদ।
১০ থেকে ১২তম গ্রেডে (আগের দ্বিতীয় শ্রেণি): অনুমোদিত ৩ লাখ ৬২ হাজার ২৮৯টি পদের মধ্যে কর্মরত ২ লাখ ৩৩ হাজার ৭২৬ জন; শূন্য ১ লাখ ২৯ হাজার ১৬৬টি।
১৩ থেকে ১৬তম গ্রেডে (তৃতীয় শ্রেণি): অনুমোদিত ৭ লাখ ৬০ হাজার ৬৩৪টি পদের বিপরীতে কর্মরত ৬ লাখ ১৩ হাজার ৮৩৫ জন; শূন্য ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি।
১৭ থেকে ২০তম গ্রেডে (চতুর্থ শ্রেণি): অনুমোদিত ৫ লাখ ১৯ হাজার ৮১২টি পদের বিপরীতে কর্মরত ৪ লাখ ৪ হাজার ৫৭৭ জন; শূন্য ১ লাখ ১৫ হাজার ২৩৫টি।
এছাড়া নির্ধারিত ও অন্যান্য ক্যাটাগরিতে থাকা ১৬ হাজার ১১৬টি পদের মধ্যে কর্মরত আছেন মাত্র ৭ হাজার ৮৯০ জন; শূন্য রয়েছে ৮ হাজার ১৩৬টি পদ।
নিয়োগ কর্তৃপক্ষ অনুযায়ী:
প্রথম থেকে ১২তম গ্রেড পর্যন্ত গেজেটেড পদের নিয়োগ দেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)
১৩ থেকে ২০তম গ্রেডে নিয়োগ দেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ
সংস্থাভিত্তিক শূন্য পদের সংখ্যা:
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে: ৬ হাজার ৬৪টি
অধিদপ্তর ও পরিদপ্তরে: ২ লাখ ৯৬ হাজার ১১২টি
বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ে: ১৫ হাজার ২৯টি
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও করপোরেশনে: ১ লাখ ৫১ হাজার ১৫টি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?