ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সেন্ট গ্রেগরী কলেজে একাদশে ভর্তির ফল প্রকাশ সোমবার
রাজধানীর সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফলাফল আগামী সোমবার (১৮ আগস্ট) প্রকাশ করা হবে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রেবেইরো সিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যক্ষ জানান, ফলাফল কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে জানা যাবে।
এর আগে ভর্তি পরীক্ষা শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বছর কলেজে উচ্চমাধ্যমিকে বিভিন্ন বিভাগে মোট ৪৬০টি শূন্য আসনের জন্য আবেদন গ্রহণ করা হয়েছে। বিভাগভিত্তিক আসনবিন্যাসে বিজ্ঞান বিভাগের জন্য ৩০০টি, মানবিক বিভাগের জন্য ৮০টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ৮০টি আসন নির্ধারণ করা হয়েছে।
ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা কলেজের অফিসিয়ালওয়েবসাইটের Admission লিঙ্ক বা সরাসরি এই লিংকে ক্লিক করে ফলাফল দেখতে পারবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি