ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
স্বাধীন হতে চায় গ্রিনল্যান্ড
ডুয়া ডেস্ক: বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। সম্প্রতি দ্বীপটি কেনার আগ্রহ প্রকাশ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বক্তব্যের কড়া সমালোচনা করেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। সেইসঙ্গে গ্রিনল্যান্ডের জন্য প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করার ঘোষণা দিয়েছে ডেনমার্ক সরকার। এমন পরিস্থিতিতে ডেনমার্ক থেকে গ্রিনল্যান্ডের স্বাধীনতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বায়ত্তশাসিত দ্বীপটির প্রধানমন্ত্রী মিউট এগেডে।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউট এগেডে বলেছেন, "আসন্ন নির্বাচনে নাগরিকদের সঙ্গে মিলিত হয়ে আমরা নতুন পদক্ষেপগুলো তৈরি করব। আমাদের নিজেদের একটি পদক্ষেপ গ্রহণের সময় এসেছে। আমরা কাদের সঙ্গে সহযোগিতা করব এবং আমাদের ব্যবসায়িক অংশীদার কারা হবে, তা আমরাই সিদ্ধান্ত নেব।"
গত ২২ ডিসেম্বর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে গ্রিনল্যান্ড কেনার আগ্রহের কথা জানান ট্রাম্প। গ্রিনল্যান্ড নিয়ে রিপাবলিকান এই নেতার এমন মন্তব্য এবারই প্রথম নয়। ২০১৯ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিলে ডেনিশ নেতারা তীব্র প্রতিক্রিয়া দেখান।
অবশ্য ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট নন যিনি গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছেন; এই ধারণাটি প্রথম উত্থাপিত হয় ১৮৬০-এর দশকে প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসনের সময়।
গ্রিনল্যান্ড বর্তমানে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল। এটি যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এর অবস্থান উত্তর আমেরিকা থেকে ইউরোপে যাওয়ার সবচেয়ে সংক্ষিপ্ত জলপথে। গ্রিনল্যান্ডে বিশাল খনির মজুত রয়েছে এবং যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রকল্পের জন্য সেখানে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার