ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
ভারতীয় কোস্টগার্ডের হেলিকপ্টার বিধ্বস্ত; নিহত ৩
ডুয়া ডেস্ক: ভারতীয় কোস্টগার্ড বাহিনীর একটি হেলিকপ্টার দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় আজ রবিবার (০৫ জানুয়ারি) গুজরাটের পোরবন্দরে এই দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটি প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয় এবং ঘটনাস্থলে আগুন লেগে যায়।
ভিডিওতে দেখা যায়, খোলা মাঠে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও এসব ভিডিওর সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি, ভারতীয় কোস্টগার্ডের পক্ষ থেকে এখনো দুর্ঘটনার কারণ বা নিহতদের পরিচয় নিয়ে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।
জানা গেছে, এটি ছিল 'এএলএইচ ধ্রুব' নামের হেলিকপ্টার, যা হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেড দ্বারা তৈরি। এটি একটি টুইন ইঞ্জিনের হাল্কা ওজনের হেলিকপ্টার, যা সামরিক এবং বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয়। কোস্টগার্ড বাহিনী ২০০২ সাল থেকে এটি ব্যবহার করছে। পরিবহন, তল্লাশি, উদ্ধার, এবং দুর্গম এলাকায় ত্রাণ বা চিকিৎসা সহায়তার মতো কাজে এটির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভারতের নৌবাহিনী, সেনাবাহিনী, আইএএফ এবং কোস্টগার্ড মিলিয়ে মোট ৩২৫টির বেশি এএলএইচ হেলিকপ্টার রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ