ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
রুশ হামলায় ইউক্রেনের এফ-১৬ বিধ্বস্ত, পাইলট নি'হত
রাশিয়ার ব্যাপক হামলার মধ্যে ইউক্রেনের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে এবং ওই বিমানের পাইলট নিহত হয়েছেন।
রোববার (২৯ জুন) মধ্যরাতে ইউক্রেনজুড়ে রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে প্রায় সাড়ে পাঁচশটি আঘাত হানে। এই আকাশ হামলা প্রতিহত করার সময়ই এফ-১৬ যুদ্ধবিমানটি ভূপাতিত হয়।
ইউক্রেনের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, বিমানটি সাতটি আকাশ হামলা প্রতিহত করার পর ক্ষতিগ্রস্ত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে লেফটেনেন্ট কর্নেল ম্যাকসিম উস্তিমেনকো নিহত হন। ১৯৯৩ সালে জন্ম নেওয়া এই পাইলট যুক্তরাষ্ট্র থেকে পাওয়া উন্নতমানের এফ-১৬ বিমান চালাচ্ছিলেন। সামরিক বাহিনী তাকে ‘প্রথম শ্রেণির পাইলট’ হিসেবে বর্ণনা করেছে।
এফ-১৬ যুদ্ধবিমান পেতে ইউক্রেন বহুদিন ধরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের কাছে চাপ দিয়ে আসছিল। অবশেষে বিমানগুলো পাওয়ার পর, এটি ছিল তৃতীয় বিমান যা তারা যুদ্ধক্ষেত্রে হারাল। ইউক্রেন সরকার তাদের কাছে থাকা এফ-১৬ যুদ্ধবিমানের নির্দিষ্ট সংখ্যা কখনো প্রকাশ করেনি।
ইউক্রেনীয় সংবাদমাধ্যম ‘কিয়েভ ইন্ডিপেনডেন্ট’ জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের মাইকোলাভ, দক্ষিণপূর্ব জাপোরিঝিয়া এবং পশ্চিম লভিভে বিস্ফোরণ ও হামলার শব্দ শোনা গেছে।
যদিও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার ব্যাপারে কথা বলেছেন এবং যুদ্ধবিমান ধ্বংস হওয়ার তথ্যও জানিয়েছেন, তবে নিহত পাইলটের বিষয়ে সরাসরি কিছু বলেননি।
রাশিয়ার সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে যাওয়ার আগে ইউক্রেনের বিমানবাহিনীর বেশিরভাগই ছিল পুরোনো মডেলের যুদ্ধবিমান। আধুনিক বিমান পরিচালনার প্রশিক্ষণ পেতে ইউক্রেনীয় পাইলটদের পাঠানো হয়েছিল পশ্চিমা দেশগুলোতে। এ কারণেই প্রতিটি পাইলটের মৃত্যু ইউক্রেনের জন্য এক বিশাল ক্ষতি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক