×

ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

সৌদি আরব ভিসা-ইকামার ফি বাড়িয়েছে

২০২৫ জানুয়ারি ০৫ ১৫:৩৬:৩৪

সৌদি আরব ভিসা-ইকামার ফি বাড়িয়েছে

ডুয়া ডেস্ক : সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আবশের বিজনেস প্ল্যাটফর্ম সম্প্রতি ভিসা ও ইকামার ফি বাড়িয়েছে। ২০২৫ সাল থেকে দেশত্যাগ ও পুনঃপ্রবেশ ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ১০৩ দশমিক ৫ সৌদি রিয়াল। অন্যদিকে, ইকামা নবায়নের ফি ৫১ দশমিক ৭৫ রিয়াল এবং একেবারে দেশত্যাগ ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ৭০ রিয়াল। শনিবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়, পাসপোর্ট তথ্য হালনাগাদ করতে হলে খরচ হবে ৬৯ রিয়াল। এছাড়া কর্মচারী সংক্রান্ত প্রতিবেদন চাওয়ার ফি ২৮ দশমিক ৭৫ রিয়াল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে আবশে জানিয়েছে, এই ফি শুধুমাত্র অতিরিক্ত সেবা গ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য এবং এটি নিয়োগকর্তাদের বার্ষিক প্যাকেজের অংশ নয়।

একই সঙ্গে ভিজিট ভিসাধারী গায়েবের ঘটনায় রিপোর্ট দাখিলের জন্য আবশের প্ল্যাটফর্ম নতুন সেবা চালু করেছে। এটি সৌদি আরবের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। এই সেবার জন্য পাঁচটি শর্ত রয়েছে: ভিজিটর ভিসা অবশ্যই ব্যক্তিগত বা পারিবারিক হতে হবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার সাত দিন পর রিপোর্ট দাখিল করা যাবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার ১৪ দিনের বেশি সময় পেরিয়ে গেলে রিপোর্ট দাখিল করা যাবে না। ভিসার স্ট্যাটাস অবশ্যই মেয়াদোত্তীর্ণ হতে হবে। প্রতিটি ভিজিটরের জন্য কেবল একটি রিপোর্ট দাখিল করা যাবে এবং একবার রিপোর্ট জমা দিলে তা বাতিল করার সুযোগ থাকবে না।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় বিশ্ববাজারে... বিস্তারিত