ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পরমাণু সংস্থার প্রধানকে ইরানে ঢুকতে না দেওয়ার ঘোষণা
জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা (আইএইএ)-এর মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসির প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ রবিবার (২৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন।
একইসঙ্গে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আইএইএর নজরদারি ক্যামেরা বসানোর অনুমতি না দেওয়ার সিদ্ধান্তও জানিয়েছে তেহরান। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সরকারি বার্তাসংস্থা আইআরএনএ-এর বরাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, “আমরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) আমাদের পারমাণবিক কেন্দ্রে কোনো ক্যামেরা বসাতে দেব না। সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির ইরানে প্রবেশও নিষিদ্ধ থাকবে।”
এই সিদ্ধান্ত এমন সময়ে এসেছে, যখন ইরান ও আইএইএর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে ঘিরে নজরদারি ও স্বচ্ছতা নিয়ে দুই পক্ষের মধ্যে গভীর মতবিরোধ দেখা দিয়েছে।
এর আগে ইরানের পার্লামেন্ট একটি আইন পাস করেছে, যেখানে জাতিসংঘের এই সংস্থার সঙ্গে পারমাণবিক সহযোগিতা স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
এর পেছনে রয়েছে ১৩ জুন থেকে শুরু হওয়া ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাত। ওই দিন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনাগুলোর ওপর বিমান হামলা চালায়। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এতে কমপক্ষে ৬০৬ জন নিহত এবং ৫ হাজার ৩৩২ জন আহত হন।
জবাবে ইরানও ইসরায়েলের বিরুদ্ধে মিসাইল ও ড্রোন হামলা চালায়। হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেমের দেওয়া তথ্য মতে, এতে কমপক্ষে ২৯ জন নিহত এবং ৩ হাজার ৪০০ জনের বেশি আহত হয়েছেন।
পরিশেষে ২৪ জুন থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত