ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
শক্তিশালী ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, জরুরি অবস্থা জারি
ডুয়া ডেস্ক : শীতকালীন শক্তিশালী ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। ঝড়ের প্রভাবে দেশটির বিভিন্ন রাজ্যে সর্বোচ্চ তুষারপাত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে কয়েকটি এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, ঝড়টি দেশটির মধ্য অঞ্চলে শুরু হয়েছে। যা আগামী কয়েকদিনের মধ্যে পূর্ব দিকে যাবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঝড়ের কারণে কেন্টাকি এবং ভার্জিনিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া মিসিসিপি এবং ফ্লোরিডার মতো রাজ্য— যেগুলোর বাসিন্দারা তীব্র ঠান্ডার সঙ্গে পরিচত নয়, তাদের এই প্রাকৃতিক বিপর্যয় নিয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, মেরু ঘূর্ণির কারণে আবহাওয়ায় এমন বিরূপ পরিস্থিতি দেখা যাচ্ছে। মেরু ঘূর্ণি একটি ঠান্ডা বায়ুময় এলাকা। যেটি আর্কটিক অঞ্চলে চলাচল করে।
যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডলীয় প্রশাসন বলেছে, কিছু কিছু জায়গায় গত এক দশকের মধ্যে সর্বোচ্চ তুষারপাত হতে পারে।
অ্যাকুওয়েদারের আবহাওয়াবিদ ড্যান ডেপোডিন বলেছেন, ঝড়টির কারণে ২০১১ সালের পর যুক্তরাষ্ট্রের মানুষ সবচেয়ে ঠান্ডা জানুয়ারিতে প্রত্যক্ষ করতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ