ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
‘যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের কাকুতিমিনতি’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় পর যুদ্ধবিরতির জন্য ‘মিনতি’ করেছিলেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিউজ চ্যানেল আইআরআইএনএন।
মঙ্গলবার (২৪ জুন) বিবিসি এ তথ্য জানায়।
মার্কিন ঘাঁটিতে হামলাকে ‘সফল প্রতিশোধ’ বলে উল্লেখ করেছে একটি টিভি চ্যানেল। তারা একে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাহসী পদক্ষেপ হিসেবে বর্ণনা করে বাহিনীর প্রশংসা করেছে এবং ইরানি জনগণের প্রতিরোধের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। তবে কাতার জানিয়েছে, হামলায় ছোড়া সব ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে।
প্রসঙ্গত, কোনো ধরনের উসকানি ছাড়াই গত ১৩ জুন রাতে ইরানে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে এ অভিযানে রাজধানী তেহরানসহ সামরিক ঘাঁটি, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক এলাকাগুলোতে আঘাত হানে ইসরায়েলি বাহিনী। এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, আইআরজিসি প্রধান হোসেইন সালামি, মেজর জেনারেল গোলাম আলি রশিদ এবং ১০ জন পরমাণু বিজ্ঞানীসহ অন্তত ৫০০ জন নিহত হয়েছেন।
জবাবে ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ নামে পাল্টা সামরিক অভিযান শুরু করে ইরান। তেহরান দাবি করেছে, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ভেদ করে গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে। যদিও হতাহতের সংখ্যা কম, তবে ইসরায়েলের ক্ষয়ক্ষতি মারাত্মক বলেই মনে করা হচ্ছে।
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ২১ জুন রাতে যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। এর জবাবে সোমবার রাতে কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায় তেহরান।
পরদিন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান ও ইসরায়েল একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে পৌঁছেছে। তবে ইরানি সংবাদমাধ্যম তেহরান টাইমস ট্রাম্পের এই দাবিকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট করে বলেছেন, এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট