ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তাপ, এবার ইরাকের ঘাঁটিসহ বিমানবন্দরে হামলা
নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি—ইরাকের একাধিক সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে এসব হামলা সংঘটিত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
আলজাজিরা জানায়, মঙ্গলবার (২৪ জুন) ইরাকের ইমাম আলী, বালাদ ও তাজি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। এছাড়া বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে।
আল সুমারিয়া টিভি জানায়, দক্ষিণাঞ্চলীয় ধি কার প্রদেশের নাসিরিয়া শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ইমাম আলী ঘাঁটির রাডার সিস্টেম লক্ষ্য করে হামলা চালানো হয়।
এদিকে কুর্দিস্তান২৪ জানিয়েছে, সালাহউদ্দিন প্রদেশের বালাদ সামরিক ঘাঁটিতেও হামলা হয়েছে। ঘাঁটির ভেতরে দুটি বড় ধরনের বিস্ফোরণ ঘটে বলে উল্লেখ করেছে ইরানের তাসনিম বার্তাসংস্থা। এই ঘাঁটিটি এক সময় মার্কিন বাহিনীর অন্যতম প্রধান ঘাঁটি ছিল।
ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ জানায়, তাজি সামরিক ঘাঁটিতে একটি অজ্ঞাত ড্রোন হামলা হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দ্য ড্রপ সাইট নামে একটি অনুসন্ধানী সংবাদমাধ্যম হামলার ভিডিও প্রকাশ করেছে।
অন্যদিকে ভিক্টরি বেজ কমপ্লেক্স যা বাগদাদ বিমানবন্দরের কাছে অবস্থিত সেখানেও ড্রোন হামলার তথ্য দিয়েছে তাসনিম নিউজ। এক সময় এই স্থাপনাটি মার্কিন বাহিনীর দখলে ছিল।
সব মিলিয়ে এসব হামলার পেছনে কে বা কারা রয়েছে তা এখনো স্পষ্ট নয়। কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি। তবে ধারাবাহিক হামলার ফলে মার্কিন উপস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার প্রেক্ষাপটে ইরাকে অস্থিরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- ফের ভূমিকম্পে কাঁপল দেশ
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী
- ৮,০০০ টাকা করে বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- বিশ্ববাজারে তেলের দামে বড় পতন