ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
আইআরজিসির আরও যতজন সদস্যকে হারালো ইরান
ইরান-ইসরায়েল চলমান সংঘাত এগারোতম দিনে গড়িয়েছে। এরই মধ্যে এ সংঘাতে ইসরায়েলের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়েছে।
রোববার (২২ জুন) রাতে হামলার শিকার হয় ইরানের ইসফাহান, বুশেহর, আহভাজ ও ইয়াজদ প্রদেশ। হামলায় সেখানকার সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। এর মধ্যে ইয়াজদ প্রদেশে সংঘটিত হামলাটিতে প্রাণ হারিয়েছেন এলিট ফোর্স ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) ১০ জন সদস্য।
সোমবার (২৩ জুন) ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলের দূরনিয়ন্ত্রিত ও মনুষ্যবাহী আকাশযান ব্যবহার করে চালানো হামলায় ইরানের ১৫টি উড়োজাহাজ ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে।
হামলার লক্ষ্য ছিল রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার, জ্বালানি পরিবহনকারী উড়োজাহাজ এবং ইরানি শাসনব্যবস্থার সঙ্গে যুক্ত এফ–১৪, এফ–৫ ও এএইচ–১ মডেলের বিমান। এসব স্থাপনায় গুরুতর ক্ষতি হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ রয়েছে।
আইডিএফ আরও জানায়, ইরানের এসব বিমানবন্দর থেকে উড্ডয়নের সক্ষমতা বাধাগ্রস্ত করা হয়েছে এবং আকাশপথে অভিযান পরিচালনার সক্ষমতাও হ্রাস পেয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১৩ জুন ভোর সাড়ে ৪টার দিকে ইসরায়েল হঠাৎ করে ইরানের রাজধানী তেহরান-সহ অন্তত আটটি শহরে ব্যাপক হামলা চালায়। ওই হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু স্থাপনা ও সামরিক ঘাঁটি।
প্রথম দিনেই দেশটির প্রায় ১০০টি স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হামলায় ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি, প্রথম সারির অন্তত ২০ জন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা এবং কয়েকজন পরমাণু বিজ্ঞানী নিহত হন বলে জানা যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ