ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান
ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক মিসাইল নিক্ষেপ করেছে ইরান। বাংলাদেশ সময় সোমবার (২৩ জুন) সকাল ৬টা ১৫ মিনিটে এই হামলা চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছে টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে ছোড়া একাধিক মিসাইল শনাক্ত করা হয়েছে এবং সেগুলো ভূপাতিতের প্রস্তুতি চলছে। এ অবস্থায় হোম ফ্রন্ট কমান্ড উত্তর ইসরায়েল ও অধিকৃত জেরুজালেমের সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।
শহরজুড়ে সাইরেন বেজে উঠেছে, বোমা শেল্টারে অবস্থান নিতে বলা হয়েছে বাসিন্দাদের।
এ ঘটনার আগে, ইরানের সামরিক বাহিনী ইসরায়েলের ১০ মিলিয়ন ডলার মূল্যের হার্মেস-৯০০ ড্রোন ভূপাতিত করেছে বলে জানায় দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি। এ তথ্য প্রকাশ করেছে আলজাজিরা।
এর বিপরীতে রোববার (২২ জুন) রাতে ইসরায়েল দাবি করে, তাদের বিমানবাহিনী তেহরানের একটি গ্রাউন্ড টু এয়ার মিসাইল লঞ্চার লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং সফলভাবে ফিরে এসেছে। তবে ইরানে হার্মেস-৯০০ ড্রোন ধ্বংসের খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে মুখ বন্ধ করে ইসরায়েল।
চলমান পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত