ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ইসরায়েলের আগ্রাসন বন্ধে বিশ্ব সম্প্রদায়ের পদক্ষেপ চায় বাংলাদেশ
ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে বাংলাদেশ। একইসঙ্গে ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানানো হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি।
শনিবার (২১ জুন) তুরস্কের ইস্তাম্বুলে শুরু হওয়া ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলনে এ বার্তা দেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “ইসরায়েলের এই বেপরোয়া আচরণ কেবল এই অঞ্চলকেই নয়, বরং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে।” তিনি ইরানের ওপর ইসরায়েলি হামলাকে “বেআইনি ও আগ্রাসী পদক্ষেপ” বলে উল্লেখ করেন এবং বলেন, এটি একটি সার্বভৌম দেশের উপর স্পষ্ট আগ্রাসন।
তিনি আরও বলেন, “শান্তি প্রতিষ্ঠার পথ কেবল কূটনৈতিক পন্থায়ই তৈরি হতে পারে এবং সে প্রক্রিয়ায় ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী জবাবদিহির মুখোমুখি করা দরকার।”
ফিলিস্তিন প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “ফিলিস্তিনে চলমান আগ্রাসনের বিরুদ্ধে ওআইসিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ন্যায়বিচার ও জবাবদিহির প্রশ্নে জোরালো অবস্থান নিতে হবে। এই সংহতি কৌশলগত ও দীর্ঘমেয়াদি পদক্ষেপে রূপ দিতে হবে।”
এছাড়াও তিনি মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ প্রসঙ্গে আন্তর্জাতিক আদালতে (আইসিজে) চলমান মামলায় অর্থায়নের বিষয়েও ওআইসি সদস্যদের সহযোগিতা কামনা করেন।
সম্মেলনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা মালয়েশিয়া, ইরাক, উজবেকিস্তান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। এসব বৈঠকে মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ইসলামফোবিয়া মোকাবিলা এবং পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী