ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ইরানে মার্কিন হা'মলা; যা বললেন জাতিসংঘ মহাসচিব
ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে তিনি বলেছেন, "আজ যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে বলপ্রয়োগের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। মধ্যপ্রাচ্যের এমনিতেই অস্থির পরিস্থিতিতে এটি একটি বিপজ্জনক নতুন মোড়, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সরাসরি হুমকি।"
তিনি আরও বলেন, "এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর পরিণতি ভয়াবহ হতে পারে সাধারণ মানুষ, গোটা অঞ্চল এবং বিশ্বের জন্য।"
জাতিসংঘ মহাসচিব আহ্বান জানান, "সব সদস্য রাষ্ট্র যেন উত্তেজনা কমাতে এগিয়ে আসে এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন মেনে চলে।"
গুতেরেস সতর্ক করে বলেন, "এই সংকটময় সময়ে বিশৃঙ্খলার চক্র বন্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কোনো সামরিক সমাধান নেই। সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ হচ্ছে কূটনীতি। একমাত্র আশার নাম—শান্তি।"
সূত্র : আল জাজিরা
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের