ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিশ্ব থেকে ৬০ ঘণ্টা ধরে বিচ্ছিন্ন ইরান, রহস্য কী?
বিশ্বজুড়ে ইন্টারনেট নেটওয়ার্ক থেকে ৬০ ঘণ্টা ধরে বিচ্ছিন্ন রয়েছে ইরান। ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস এই তথ্য জানিয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে আলজাজিরাও।
নেটব্লকস জানায়, ইরান এত দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছে যা গত কয়েক বছরে নজিরবিহীন। এর ফলে দেশটির নাগরিকদের রাজনৈতিক মত প্রকাশ, যোগাযোগ এবং জরুরি নিরাপত্তা তথ্য জানা কঠিন হয়ে পড়েছে।
অনেকের ধারণা, এই ইন্টারনেট বিভ্রাট মূলত ইরান সরকারের আরোপিত বিধিনিষেধের ফল। সরকারি সূত্রের বরাতে বলা হয়েছে, ইসরায়েলি সাইবার হামলা থেকে বাঁচতেই এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
নেটব্লকসের গবেষণা পরিচালক ইসিক মাতের বিবিসিকে বলেন, “২০১৯ সালের নভেম্বরের পর এবারই প্রথম আমরা এমন প্রায় পূর্ণ ইন্টারনেট বিচ্ছিন্নতা দেখছি। এমনকি ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যু ঘিরে যে ব্যাপক আন্দোলন হয়েছিল তখনও এত বড় পরিসরে ইন্টারনেট বন্ধ হয়নি।”
বিবিসি ইরানে সরাসরি সংবাদ সংগ্রহ করতে না পারায় সাধারণ মানুষের অভিজ্ঞতা জানা বা যাচাই করা কঠিন হয়ে পড়েছে। তবে ইসিক মাতের আরও জানান, ইরান সাধারণত অভ্যন্তরীণ কারণে ইন্টারনেট বন্ধ করে থাকে, আন্তর্জাতিক সংকটের সময় তারা সংযোগ চালু রাখার চেষ্টা করে—কিন্তু এবারকার পদক্ষেপ সেই স্বাভাবিক প্রবণতার ব্যতিক্রম।
নেটব্লকস এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে পোস্ট দিয়ে ইরানের ইন্টারনেট বিচ্ছিন্নতার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
উল্লেখ্য, ১৩ জুন থেকে ইরানের বিভিন্ন এলাকায়, বিশেষ করে পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এর জবাবে তেহরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাল্টাপাল্টি এই হামলায় উভয় পক্ষেই প্রাণহানি ঘটেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি