ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আমি বেঁচে আছি ও শহীদ হতে প্রস্তুত : খামেনির ঘনিষ্ঠ শীর্ষ সামরিক কর্মকর্তা
তেহরানে চালানো এক হামলায় ‘খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’-এর প্রধান আলি শাদমানি নিহত হয়েছেন বলে দাবি করেছিল ইসরায়েলি সেনাবাহিনী। তবে এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী শামখানি। জাতির উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “আমি বেঁচে আছি এবং শহীদ হওয়ার জন্য প্রস্তুত।”
শুক্রবার (২০ জুন) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এক প্রতিবেদনে জানায়, শামখানির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকদের নিরলস প্রচেষ্টায় তার অবস্থা উন্নতির দিকে।
তাসনিম আরও জানায়, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এবং ইরানি জনগণের উদ্দেশ্যে দেওয়া বার্তায় শামখানি তার বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, “আমি বেঁচে আছি এবং শহীদ হতে প্রস্তুত।”
এর আগে ১৬ জুন সোমবার তেহরানে চালানো এক হামলায় আলি শাদমানি নিহত হয়েছেন বলে দাবি করে ইসরায়েল। তাদের ভাষ্যমতে, শাদমানি ছিলেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা এবং আয়াতুল্লাহ খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী।
উল্লেখ্য, ১৩ জুনের এক হামলায় ইরানের সাবেক সামরিক কমান্ডার গোলাম আলি রশিদ নিহত হওয়ার পরই আলি শাদমানিকে ‘খাতাম আল-আনবিয়া’ সদর দপ্তরের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত