ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইরানের নতুন সামরিক গোয়েন্দাপ্রধান নিয়োগ
ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গোয়েন্দা শাখার নতুন প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আইআরজিসির নবনিযুক্ত শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর এই নিয়োগ চূড়ান্ত করেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা।
মাজিদ খাদামি দায়িত্ব নিচ্ছেন সদ্য নিহত গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মেদ কাজেমির স্থলাভিষিক্ত হিসেবে। ইসরায়েলি বিমান বাহিনীর অভিযান শুরুর দু’দিন পর গত ১৫ জুন ওই হামলায় নিহত হন কাজেমি।
উল্লেখ্য, মেজর জেনারেল পাকপৌরও সম্প্রতি আইআরজিসির প্রধানের দায়িত্ব পান। ১৩ জুন ইসরায়েলের বিমান হামলার দিনই নিহত হন আগের প্রধান, মেজর জেনারেল হোসেইন সালামি। তার মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পাকপৌরকে নতুন কমান্ডার হিসেবে নিয়োগ দেন।
ইসরায়েল শুরু থেকেই ইরানের সামরিক নেতৃত্বে বিশৃঙ্খলা সৃষ্টি করতে শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করছিল। ১৩ থেকে ১৫ জুনের মধ্যে বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। তবে ইরান খুব দ্রুততার সঙ্গে নতুন নেতৃত্ব গঠন করে এই ধাক্কা সামাল দিতে সক্ষম হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল