ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
জিয়ার শাসনকাল ছিল গৌরবের : দুদু
ঢাবি প্রতিনিধি: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনকাল ছিলো গৌরবের শাসনকাল।খালেদা জিয়া এখন রাজনৈতিতে না থাকলেও তিনি উচ্চাসনে আছেন এবং সেটাও সম্ভব হয়েছে জিয়াউর রহমানের জন্য।
তিনি বলেন, তারেক রহমান শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করেছেন বলেই মানুষের মনের আশা জাগানিয়া হিসেবে রুপান্তরিত হয়েছেন। তিনি শহীদ জিয়ার জাতীয়তাবাদী রাজনীতি ধারণ করেছেন।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনে শহীদ জিয়ার ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ সেমিনারে শুভেচ্ছা বক্তব্যে এসব কথা বলেন শামসুজ্জামান দুদু। ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল এই সেমিনারের আয়োজন করে।
তিনি বলেন, আমরা তখন ঢাবির ছাত্র। সেই সময় বিএনপি গঠন হয় নাই। জিয়াউর রহমান ঢাবিতে এসেছিলেন ঢাবির শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে কথা বলার জন্য কিন্তু সেদিন একটি অপ্রীতিকর ঘটনা টিএসসিতে ঘটে। সেই সময় আমরা মাওলানা ভাসানীর রাজনীতি করতাম।
দুদু বলেন, সৃজনশীলতার সর্বোচ্চ ধাপ হচ্ছে রাজনীতি। তিনি (জিয়াউর রহমান) সেদিন রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত দিয়েছিলেন। তার পরেই জাতীয়তাবাদী দল বিএনপির আত্মপ্রকাশ হয়েছিল। এসময় তিনি শহীদ জিয়াউর রহমানকে নিয়ে এ ধরনের সেমিনার আয়োজন করার জন্য সাদা দল নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের