ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
মোদির কাছে থেকে সবচেয়ে মূল্যবান উপহার পেয়েছিলেন বাইডেনের স্ত্রী
ডুয়া ডেস্ক : বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের কাছ থেকে বহু উপহার পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার পরিবার। তবে সবচেয়ে মূল্যবান উপহারটি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে।
২০২৩ সালের জুনে মোদির কাছ থেকে সেই উপহারটি পেয়েছিলেন বাইডেনের স্ত্রী জিল, যা ছিল ২০ হাজার ডলারের (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ২৪ লাখ টাকার বেশি) এক হীরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের জুন মাসে আমেরিকা সফরে গিয়েছিলেন মোদি। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিলের সঙ্গে সাক্ষাতের সময় জিলকে ৭.৫ ক্যারেটের একটি সবুজ হিরা উপহার দিয়েছিলেন মোদি। বিশেষ পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি কৃত্রিম হিরা। প্রাকৃতিক হীরার সমস্ত গুণই রয়েছে ওই হিরাতে।
সে বছর বাইডেনের স্ত্রীর পাওয়া অন্য দামি উপহারগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মারকারোভার দেওয়া একটি ব্রোচ। সেটির দাম ১৪ হাজার ৬৩ ডলার। এ ছাড়া মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও তার স্ত্রী এন্তিসার আমের ২০২৩ সালে জিল বাইডেনকে ৪ হাজার ৫১০ ডলার মূল্যের একটি ব্রেসলেট, ব্রোচ ও ছবির অ্যালবাম দিয়েছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ