ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
‘কারও চাপের সামনে মাথা নত করবে না ইরান’
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, এই জাতি কারও চাপের সামনে মাথা নত করবে না। ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে যেমন দৃঢ়ভাবে দাঁড়াবে, তেমনি চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধেও অটল থাকবে।
বুধবার (১৮ জুন) তাসনিম সংবাদ সংস্থাকে তিনি এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জবাবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, যারা ইরানের ইতিহাস ও জাতিকে জানে, তারা ভালো করেই জানে ইরান হুমকির ভাষায় কখনোই সাড়া দেয় না। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপের পথে হাঁটে, তবে সেটি নিঃসন্দেহে ভয়াবহ ও অপূরণীয় পরিণতি ডেকে আনবে।
এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ একাধিক পোস্টে দাবি করেন, ইরানের আকাশ এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। যদিও তিনি এর ব্যাখ্যা দেননি যে এই নিয়ন্ত্রণ সরাসরি আমেরিকার নাকি ইসরায়েলের হাতে।
তিনি আরও দাবি করেন, ইরান এয়ারস্পেস পর্যবেক্ষণে কিছু উন্নত প্রযুক্তি ব্যবহার করলেও, সেগুলো আমেরিকার সামরিক সক্ষমতার সঙ্গে তুলনীয় নয়। আমেরিকার তৈরি প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি পুরনো হলেও শ্রেষ্ঠ বলে মন্তব্য করেন তিনি।
এতদসত্ত্বেও, ট্রাম্প দাবি করে আসছেন যে যুক্তরাষ্ট্র সরাসরি ইরান-ইসরায়েল সংঘাতে জড়িত নয়। তবে তার মন্তব্যে অনেকেই যুক্তরাষ্ট্রের অংশগ্রহণকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন।
পরবর্তী একটি পোস্টে ট্রাম্প আরও বলেন, আমরা ইরানের সর্বোচ্চ নেতাকে এখনই টার্গেট করব না, তবে আমরা জানি তিনি কোথায় অবস্থান করছেন। তিনি উল্লেখ করেন, তিনি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু আপাতত নিরাপদ। তবে আমাদের ধৈর্যের সীমা শেষ হয়ে আসছে।
এই ধরনের বক্তব্য ইঙ্গিত দেয়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে এবং ভবিষ্যতে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা থেকে যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ