ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
কাজাখস্তানে দুর্ঘটনার কবলে ১০০ গাড়ি
ডুয়া ডেস্ক : কাজাখস্তানে তুষার ঝড়ের কারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে একটার ওপর একটা উঠে প্রায় ১০০টি গাড়ি দুমড়েমুচড়ে গেছে। তবে এ ঘটনায় এখনও কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যম কাজইনফর্ম নিউজ এজেন্সির বরাতে এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে কাজাখস্তানের আকমোলা অঞ্চলের আস্তানা-শুচিনস্ক হাইওয়েতে সড়ক দুর্ঘটনাটি ঘটে। এতে অন্তত ৯৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেয়ার কাজ চলছে। ২২টি উদ্ধারকারী যান এবং দুটি ট্রাক্টর কাজে লাগানো হয়েছে। সড়কে সমস্ত ধরণের যান চলাচল সীমিত করা হয়েছে।
কাজাখস্তানের মহাসড়ক পরিচালনাকারী সরকারি সংস্থা পার কাজআভতোজল এক বিবৃতিতে বলেছে, গতি সীমা এবং নিরাপদ দূরত্ব মেনে না চলার কারণে দুর্ঘটনা ঘটেছে।
জরুরি সেবা বিভাগের পক্ষ থেকে খারাপ আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে নাগরিকদের সতর্ক করা হয়েছে। বিশেষ করে রাস্তায় চলাচল এড়াতে সুপারিশ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ