ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
আমেরিকায় বিক্ষোভের মুখে পাক সেনাপ্রধান
যুক্তরাষ্ট্র সফরের সময় ওয়াশিংটনে বিক্ষোভের মুখে পড়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির। এই বিক্ষোভের আয়োজন করেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সমর্থকেরা, যারা দীর্ঘদিন ধরে দেশটির বর্তমান কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার বিরোধিতা করে আসছেন।
ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ওয়াশিংটনে মুনিরের অবস্থান করা হোটেলের সামনে প্রবাসী পাকিস্তানি এবং দেশটির নাগরিকদের একটি বড় অংশ জড়ো হয়ে বিক্ষোভ করেন। তাঁরা পাকিস্তানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন, ‘আসিম মুনির তুই কাপুরুষ’, ‘তোর লজ্জা থাকা উচিত’, ‘তুই গণহত্যাকারী’। কেউ কেউ তাঁকে ‘পাকিস্তানিদের খুনি’ বলেও অভিহিত করেন।
আরেকটি ভিডিওতে দেখা গেছে, একটি মোবাইল ইলেকট্রনিক বিলবোর্ড হোটেলের কাছেই দাঁড়িয়ে আছে যেখানে লেখা, ‘আসিম মুনির, গণহত্যাকারী’ এবং ‘গণতন্ত্র মরে যায় যখন বন্দুক কথা বলে।’
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দল আগেই ওয়াশিংটনে বিক্ষোভের ডাক দিয়েছিল। এমনকি সেনাপ্রধান আসিম মুনিরের সফর আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই পাকিস্তান দূতাবাসের সামনে এই বিক্ষোভ আয়োজনের আহ্বান জানানো হয়।
পাকিস্তানি দৈনিক ডন জানিয়েছে, গত রোববার যুক্তরাষ্ট্রে পৌঁছান সেনাপ্রধান মুনির। পাঁচ দিনের এই সফরের মূল লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা।
যদিও মুনিরের সফরের সময়কাল যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ২৫০তম বার্ষিকী উদ্যাপনের কাছাকাছি হলেও ডন উল্লেখ করেছে, এই সফর আনুষ্ঠানিকভাবে ওই আয়োজনের অংশ নয়।
এর আগে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল ওয়াশিংটনের সামরিক প্যারেডে অংশ নিতে সেনাপ্রধান আসিম মুনিরকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে হোয়াইট হাউস এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে।
পাকিস্তানি দৈনিক ডন জানিয়েছে, মুনির ওই দিন ওয়াশিংটনে অবস্থান করলেও সামরিক কুচকাওয়াজে অংশ নেননি। সফরটি মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার’ করাকে কেন্দ্র করেই সীমাবদ্ধ ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র নতুন কমিটি ঘোষণা
- ঢাবির নতুন প্রো-ভিসি ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী
- আজ বিশ্ব মা দিবস
- মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে মিশার সহায়তা চাইলেন ওমর সানী
- সাদিক কায়েমের বিয়ে নিয়ে যা জানা গেছে
- মিউচুয়াল ফান্ডে নতুন যুগের শুরু: গাইডলাইন প্রকাশ করল বিএসইসি
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- ব্যবসায় বড় লাফ ইউসিবি ও লিন্ডে বিডির
- নবম পে স্কেলে বেতন কাঠামো কত নির্ধারণ করা হয়েছে?
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- মাদ্রাসায় যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের দাবি এমজেএফের
- দেশে বাড়লো সোনার দাম
- ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক ইসরাফিল
- মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে বিস্ফোরক মন্তব্য জেবা জান্নাতের