ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
সরকারি চাকরিজীবীদের ওপর প্রযোজ্য সদ্য জারি করা অধ্যাদেশ পুরোপুরি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের সামনে আয়োজিত কর্মসূচিতে তিনি বলেন, “আমরা আজ স্বরাষ্ট্র ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করবো। যতক্ষণ পর্যন্ত এই বিতর্কিত অধ্যাদেশ বাতিল না হবে, ততক্ষণ আন্দোলন থামবে না।”
এ সময় বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, “আমরা আটটি বিভাগে সম্মেলনের প্রস্তুতি নিয়েছি। আলোচনার নামে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। আমরা ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতার জোর দাবি জানাচ্ছি এবং একই সঙ্গে প্রশাসনের কিছু 'ফ্যাসিস্ট আমলা'কে অপসারণের আহ্বান জানাচ্ছি।”
আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আজ আপনারা যেভাবে আলাদা মিছিল নিয়ে এসেছেন, আগামীকালও প্রতিটি মন্ত্রণালয় থেকে আলাদা মিছিল নিয়ে কর্মসূচিতে অংশ নিন। পরবর্তী কর্মসূচি হবে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী