ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
‘জুলাই মাসেই চূড়ান্ত হবে জুলাই সনদ’
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ জানিয়েছেন, আগামী জুলাই মাসের মধ্যেই ‘জুলাই সনদ’ চূড়ান্ত করার লক্ষ্যে কাজ চলছে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের আলোচনার সূচনায় তিনি এ কথা বলেন।
আলী রীয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে ‘জুলাই সনদ’ চূড়ান্ত করা হবে। তিনি বলেন, “হয়তো সব বিষয়ে একমত হওয়া সম্ভব হবে না কিন্তু সবাইকেই ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে আলোচনায় এগোতে হবে।”
আলোচনার শুরুতেই তিনি বলেন, “আমাদের মূল লক্ষ্য হচ্ছে জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ প্রণয়ন। এ কাজে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন, “প্রক্রিয়া অব্যাহত থাকলে আমাদের লক্ষ্য অর্জন সম্ভব। সব বিষয়ে একমত না হলেও মূল বিষয়ে সমঝোতা গড়ে তোলার চেষ্টা চলছে।”
আলোচনায় জানানো হয়, টানা তিন দিন এই সংলাপ চলবে। প্রয়োজনে সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও বৈঠক আয়োজন করতে প্রস্তুত কমিশন।
আজকের বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির সালাহউদ্দিন আহমদ ও ইসমাইল জবিহউল্লাহ, জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস, খেলাফত মজলিসের আহমেদ আবদুল কাদের, গণসংহতি আন্দোলনের আবুল হাসান রুবেল, এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ, এনসিপির তাসনিম জারা, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান, এলডিপির রেদোয়ান আহমেদ, বিএলডিপির সাহাদাত হোসেন সেলিম, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এবং বাংলাদেশ জাসদের মোস্তাক হোসেনসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি। তবে জামায়াতে ইসলামীর কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না।
বৈঠকে সভাপতিত্ব করেন সহসভাপতি আলী রীয়াজ। এছাড়া কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, আইয়ুর মিয়া, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার উপস্থিত ছিলেন।
ঈদুল আজহার আগে দ্বিতীয় ধাপের আলোচনার সূচনা হলেও আজ মঙ্গলবার মূল আলোচনা শুরু হয়েছে। আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদে নারীর প্রতিনিধিত্ব, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, দ্বিকক্ষ সংসদ এবং প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে মতবিনিময় চলছে।
উল্লেখ্য, গত অক্টোবর গঠিত ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ জমা পড়ে ফেব্রুয়ারিতে। এই সুপারিশের ভিত্তিতে ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়। কমিশন ৩৮টি রাজনৈতিক দল ও জোটের মতামত চেয়েছে যাদের মধ্যে ৩৩টি সাড়া দিয়েছে। এরপর ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত ৪৫টি অধিবেশনের মধ্য দিয়ে প্রথম ধাপের সংলাপ সম্পন্ন হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী