ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এবার বিশ্ববাসীর কাছে সহায়তা চাইল ইসরায়েল
ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে বিশ্বের বিভিন্ন দেশের কাছে সহায়তা চেয়েছে ইসরায়েল। সোমবার (১৬ জুন) টিআরটি ওয়ার্ল্ড ও ইসরায়েলি সম্প্রচারমাধ্যম ‘কান’ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের পাল্টা হামলা মোকাবিলায় যুক্তরাজ্য, ফ্রান্সসহ একাধিক দেশের কাছে আনুষ্ঠানিকভাবে সহায়তা চেয়েছে ইসরায়েল। এরই মধ্যে যুক্তরাজ্য ইসরায়েলকে সহায়তা দিতে শুরু করেছে।
জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ জানিয়েছেন, ইসরায়েল জার্মানির কাছে দমকল সরঞ্জাম চেয়েছে এবং দ্রুত সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এই সংঘাত যেন আরও বিস্তৃত না হয় তা নিশ্চিত করতে হবে এবং ইরান যেন ইসরায়েলি নাগরিকদের ওপর হামলা বন্ধ করে।
অন্যদিকে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেড ইরানের প্রতি সংহতি জানিয়েছে। তারা বলেছে, ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেওয়ায় তারা ইরানের প্রতি কৃতজ্ঞ। একইসঙ্গে ইসরায়েলি হামলায় নিহত ইরানি সামরিক কর্মকর্তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে গোষ্ঠীটি।
প্রসঙ্গত, ১৩ জুন ভোরে তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় ইরানও শক্তিশালী পাল্টা হামলা শুরু করে। টানা কয়েকদিন ধরে চলমান এই হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং বহু হতাহতের ঘটনা ঘটেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল