ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
এবার মার্কিন সেনাদের লক্ষ্য করে হা-ম-লা
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থানরত ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে। শনিবার (১৪ জুন) রাতে এই হামলার তথ্য সামনে আসে।
এপি নিউজ এজেন্সির বরাতে জানা যায়, ইরাকের পশ্চিমাঞ্চলে অবস্থিত আইন আল-আসাদ বিমানঘাঁটির দিকে তিনটি ড্রোন ছোড়া হয়। এগুলো গুলি করে ভূপাতিত করা হয়েছে। ওই ঘাঁটিতে মার্কিন সেনারা অবস্থান করছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং কোনো পক্ষ এখনো হামলার দায় স্বীকার করেনি।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আশঙ্কা করছেন, ইরান-সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ইসরায়েল-ইরান চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। তেহরান এ সংঘাতের জন্য ওয়াশিংটনকেই দায়ী করছে।
ড্রোন হামলার খবর এমন সময় এলো যখন ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইরানি বার্তা সংস্থা ফার্স এবং স্পুটনিক ইন্টারন্যাশনাল দাবি করেছে ইরান শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করার পরিকল্পনা করছে।
স্পুটনিকের প্রতিবেদনে একটি অজ্ঞাত সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, "ইসরায়েলের আগ্রাসনের ফলে যে যুদ্ধ শুরু হয়েছে তা ইসরায়েল দখলকৃত অঞ্চলসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকেও প্রভাবিত করবে। আক্রমণকারীরা ইরানের পক্ষ থেকে শক্ত প্রতিক্রিয়া পাবে।"
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় মধ্যপ্রাচ্যের সব মার্কিন সামরিক ঘাঁটিকে আগেই সক্রিয় অবস্থায় রাখা হয়েছিল। সম্প্রতি ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলার পরিপ্রেক্ষিতে ঘাঁটিগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কয়েক দশক ধরেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বজায় রেখেছে। ‘কাউন্সিল অন ফরেন রিলেশনস’-এর তথ্যমতে যুক্তরাষ্ট্র এ অঞ্চলে অন্তত ১৯টি স্থানে স্থায়ী ও অস্থায়ী সামরিক ঘাঁটি পরিচালনা করছে।
এর মধ্যে আটটি ঘাঁটি স্থায়ীভাবে রয়েছে বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- প্রবাসীর সন্তানেরা পাবে শিক্ষাবৃত্তি, জানুন আবেদন পদ্ধতি
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- আজকের খেলার সময়সূচি (০১ নভেম্বর)
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ