ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ঈদের ছুটি শেষে রোববার খুলছে সরকারি অফিস ও ব্যাংক
ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষে রোববার (১৫ জুন) থেকে খুলছে সরকারি অফিস, ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান।
গত ৪ জুন ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। এরপর শুরু হয় ঈদ ও নির্বাহী আদেশে ঘোষিত ছুটি, যা শেষ হচ্ছে ১৪ জুন। ফলে রোববার থেকে আবারো নিয়মিত কার্যক্রম শুরু হচ্ছে সকল দপ্তরে।
পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয় গত ৭ জুন। সরকারি ছুটি শুরু হয় ৫ জুন থেকে। এর মধ্যে ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর বদলে ১৭ ও ২৪ মে—এই দুই শনিবার সরকারি অফিস খোলা রাখা হয়।
গণমাধ্যমগুলোতেও ঈদ উপলক্ষে ছিল ছুটি। সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সিদ্ধান্ত অনুযায়ী, সংবাদপত্রের ঈদ ছুটি ছিল ৫ থেকে ৯ জুন পর্যন্ত।
সব মিলিয়ে সরকারি চাকরিজীবীরা ঈদের সময় পেয়েছেন টানা ১০ দিনের ছুটি। এখন সেই ছুটি শেষে পুনরায় সচল হচ্ছে অফিস-আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ দেশের সব সরকারি কার্যক্রম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী