ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
নতুন উচ্চতায় বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক, জোরদার হচ্ছে যোগাযোগ বাণিজ্য
ডুয়া নিউজ: শিগগির চালু হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট। এমনটি জানিয়েছেন করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এস এম মাহবুবুল আলম।
এমন উদ্যোগ দ্বিপক্ষীয় ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যকার সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী ও গতিশীল করবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।
সংবাদমাধ্যম এক্সপ্রেস টিব্রিউন শুক্রবার (০৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এমন প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, বিশেষজ্ঞরা মনে করছেন এমন উদ্যোগ নতুন উচ্চতায় যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক। তারা বলছেন, যোগাযোগ বাণিজ্যের মাধ্যমে বলিষ্ঠ হবে উভয় দেশের সম্পর্ক।
এক্সপ্রেস টিব্রিউনকে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার জানিয়েছেন, পাঞ্জাবে ব্যবসায়ীদের জোট 'হায়দরাবাদ চেম্বার অব স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রি'র (এইচসিএসটিএসআই) সহযোগিতায় হায়দরাবাদ দুই দেশের আমদানিকারক ও রপ্তানিকারকদের জন্য একটি প্রদর্শনীর আয়োজন করা হবে।
আগামী বছরের জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিতব্য বার্ষিক বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায়কে আমন্ত্রণ জানিয়েছেন মাহবুবুল আলম। তাদের অংশগ্রহণের সুবিধার্থে ভিসা প্রক্রিয়া সহজতর করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
হায়দরাবাদ চেম্বার পরিদর্শনকালে ডেপুটি হাইকমিশনার বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর জোর দিয়েছেন।
বাংলাদেশকে অত্যন্ত আকর্ষণীয় বাজার হিসেবে বর্ণনা করে হায়দরাবাদ চেম্বারকে ঢাকায় একটি প্রতিনিধি দলও পাঠানো আহ্বান জানিয়েছেন মাহবুবুল আলম। তিনি প্রতিশ্রুতিও দিয়েছেন, পাকিস্তানি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া দ্রুততর করার।
করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আরও জানিয়েছেন, বাংলাদেশ তার পণ্য ৮০টি দেশে রপ্তানি করে বিলিয়ন ডলার রাজস্ব আয় করছে। তবে, তিনি পাকিস্তানের সঙ্গে শক্তিশালী বাণিজ্য সম্পর্কের মাধ্যমে তা আরও সম্প্রসারণ ও বিস্তৃত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়