ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
প্রধান উপদেষ্টাকে যা উপহার দিলেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে আজ শুক্রবার লন্ডনের ডরচেস্টার হোটেলে গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টা ব্যাপী এই বৈঠক সকাল সাড়ে ১০টায় শেষ হয়।
বৈঠকে তারেক রহমান প্রধান উপদেষ্টাকে উপহার হিসেবে একটি কলম এবং দু'টি বই উপহার দিয়েছেন। বইগুলো হলো - গ্রেটা থানবার্গের ইতিহাস সৃষ্টিকারী বক্তৃতাগুলোর সংকলন ‘নো ওয়ান ইজ টু স্মল টু মেক এ ডিফারেন্স’ এবং কবি মোনা আরশি ও কারেন ম্যাকার্থি উলফ সংকলিত ‘নেচার ম্যাটার্স’।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে উপহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে, যেখানে উপহারের ছবিও যুক্ত করা হয়েছে।
বৈঠক নিয়ে বিএনপির পক্ষ থেকে সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিদের যৌথ সংবাদ সম্মেলনে জানান যে, ১ ঘণ্টা ৩৫ মিনিটের এই বৈঠক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আমীর খসরু মাহমুদ বলেন, বৈঠকে তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। তিনি আরও জানান যে, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়।
এর জবাবে প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। তবে সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে বিচার ও সংস্কারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে বলে তিনি উল্লেখ করেন।
তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী