ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইরানের পাল্টা হা-ম-লা শুরু
ইরান ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে। গত কয়েক ঘণ্টায় দেশটি ইসরায়েলের দিকে ১০০টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরায়েলের সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল। শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় সকালে এই তথ্য জানানো হয়।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফ্রিন জানান, ইরানের ছোড়া ড্রোনগুলো ভূপাতিত করতে আইডিএফ সক্রিয়ভাবে কাজ করছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব ড্রোন ইসরায়েলে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লাগবে। ইরানের ব্যবহৃত ড্রোনগুলোর মধ্যে রয়েছে শক্তিশালী শাহেদ সিরিজ। এর মধ্যে শাহেদ-১৩৬ মডেলটি ইতিমধ্যে শনাক্ত করেছে ইসরায়েলি বাহিনী। এটি পূর্ব ইরাকের আকাশসীমা অতিক্রম করে ইসরায়েলের দিকে অগ্রসর হচ্ছে।
আইডিএফ জানায়, এ হামলা ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপের অংশ।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ইসরায়েল তেহরানে বিমান হামলা চালায়। এতে ইরানের অভিজাত সামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি ও সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি নিহত হন।
এছাড়াও ইসরায়েলি হামলায় ইরানের দুই বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরানচি ও ফেরেদুন আব্বাসি প্রাণ হারান বলে জানিয়েছে ইরানের তাসনিম সংবাদ সংস্থা।
এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা ক্রমেই ঘনীভূত হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক