ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বিয়ের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া যায় যেসব দেশে
জন্মসূত্রে পাওয়া নাগরিকত্বের পাশাপাশি অনেকেই বিদেশে সেকেন্ড সিটিজেনশিপ বা দ্বিতীয় নাগরিকত্বের সুযোগ নিতে চান। কেউ দীর্ঘদিন বসবাসের পর আবেদন করেন, কেউ আবার নাগরিকত্বের আশায় ভিনদেশি নাগরিকের সঙ্গে বৈধভাবে বিয়ের পথ বেছে নেন। বিশ্বের এমন কিছু দেশ রয়েছে, যেখানে বিয়ের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া যায়। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে নোম্যাড ক্যাপিটালিস্ট। চলুন জেনে নেওয়া যাক সেই দেশগুলোর কথা:
কেপ ভার্ড:পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্ডের নাগরিককে বৈধভাবে বিয়ে করলে, দেশটিতে বসবাস ছাড়াই নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। সময় সাশ্রয়ী ও সহজ এই পদ্ধতি অনেকেরই নজর কাড়ে।
স্পেন:দক্ষিণ ইউরোপের দেশ স্পেনে স্প্যানিশ নাগরিককে বিয়ে করে এক বছর একসঙ্গে বসবাস করলে নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। এখানকার নাগরিকত্ব পেলে লাতিন আমেরিকা, ফিলিপাইনসহ কয়েকটি দেশের দ্বৈত নাগরিকত্ব সুবিধাও পাওয়া যায়। প্রয়োজন হয় বিয়ের বৈধ সনদ, একসঙ্গে বসবাসের প্রমাণ এবং মাঝে মাঝে ভাষা ও সংস্কৃতি বিষয়ে প্রাথমিক দক্ষতা।
মেক্সিকো:মেক্সিকান নাগরিককে বিয়ে করে দুই বছর একসঙ্গে বসবাস করলে নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। এ ক্ষেত্রে স্প্যানিশ ভাষার দক্ষতা, বৈধ বিয়ের সনদ এবং বসবাসের প্রমাণ দরকার। নাগরিকত্ব পেলে আগের দেশের পাসপোর্টও রাখা যাবে।
কলম্বিয়া:লাতিন আমেরিকার অর্থনীতির অন্যতম দেশ কলম্বিয়ায় সাধারণত পাঁচ থেকে দশ বছর পর নাগরিকত্বের আবেদন করা যায়। তবে কলম্বিয়ান নাগরিককে বিয়ে করলে এই সময়সীমা কমে দাঁড়ায় দুই বছরে। স্প্যানিশ ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হতে হতে পারে।
সুইজারল্যান্ড:কঠোর অভিবাসন নীতির দেশ সুইজারল্যান্ডেও বিয়ের মাধ্যমে নাগরিকত্বের সুযোগ রয়েছে। সুইস নাগরিককে বিয়ে করে তিন বছর একসঙ্গে বসবাস করলে এবং পাঁচ বছর থাকার পর আবেদন করা যায়। দেশের বাইরে থাকলেও ছয় বছরের বৈধ দাম্পত্য সম্পর্ক থাকলে নাগরিকত্বের আবেদন করা যায়। এ ক্ষেত্রে ভাষা, সংস্কৃতি এবং অপরাধমুক্ত রেকর্ড দরকার হয়।
আর্জেন্টিনা:আর্জেন্টিনার নাগরিককে বিয়ে করলে দেশটিতে স্থায়ীভাবে থাকার সুযোগ মেলে। বিয়ের দুই বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। প্রয়োজন হয় বৈধ কাগজপত্র, অপরাধমুক্ত রেকর্ড এবং কখনো ভাষা জ্ঞানের প্রমাণ।
তুরস্ক:তুর্কি নাগরিককে বিয়ে করে তিন বছর একসঙ্গে বসবাস করলে নাগরিকত্ব পাওয়া যায়। ভাষা বা সংস্কৃতি জানা এখানে বাধ্যতামূলক নয়। নাগরিকত্ব অর্জনের পর তুরস্কের পাসপোর্ট দিয়ে ১১০টির বেশি দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পাওয়া যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)