ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
ভারত ভ্রমণে সতর্কতাসহ স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা
ভারতসহ কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন ধরন দ্রুত ছড়িয়ে পড়ায় জরুরি প্রয়োজন ছাড়া এসব দেশে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে এ সংক্রান্ত সতর্কবার্তা জারি করা হয়েছে। একইসঙ্গে দেশের সব স্থলবন্দর, নৌবন্দর ও বিমানবন্দরে স্বাস্থ্য স্ক্রিনিং ও নজরদারি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার (০৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. হালিমুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে জানানো হয়, পার্শ্ববর্তী বিভিন্ন দেশে করোনাভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্ট— বিশেষ করে ওমিক্রনের এলএফ.৭, এক্সএফজি, জেএন-১ এবং এনবি ১.৮.১ এর সংক্রমণ দ্রুত বাড়ছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে এসব ভ্যারিয়েন্ট বাংলাদেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। তাই ভারতসহ উচ্চ সংক্রমণের দেশগুলো থেকে আসা এবং এসব দেশে যাতায়াতকারী যাত্রীদের ক্ষেত্রে দেশের সব স্থলবন্দর, নৌবন্দর ও বিমানবন্দরে আইএইচআর (International Health Regulations) ডেস্কে নজরদারি আরও জোরদার করতে হবে। একইসঙ্গে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় কিছু অতিরিক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার দেশে করোনায় একজনের মৃত্যু হয়েছে। যদিও পরিস্থিতি এখনো গভীর আশঙ্কার নয়, তবে দেশে সংক্রমণের হার বাড়ছে। আইসিডিডিআরবি’র গবেষকরা করোনার নতুন দুই ধরনের সাব-ভ্যারিয়েন্ট—এক্সএফজি ও এক্সএফসি—সনাক্ত করেছেন। এ দুটোই শক্তিশালী ওমিক্রনের জেএন-১ ভ্যারিয়েন্টের উপধরন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে সংক্রমণ রোধে দেওয়া নির্দেশনাগুলো হলো:
প্রয়োজনমতো সাতবার অন্তত ২৩ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধোয়া।
নাক-মুখ ঢাকতে মাস্ক পরিধান করা।
আক্রান্ত ব্যক্তির থেকে কমপক্ষে ৩ ফুট দূরে থাকা।
অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা।
হাঁচি-কাশির সময় বাহু, টিস্যু বা কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখা।
দেশে প্রবেশ পথসমূহে নেওয়ার নির্দেশনা:
সব স্থল, নৌ ও বিমানবন্দরসমূহে আইএইচআর (IHR-2005) স্বাস্থ্য ডেস্কে সতর্কতা ও স্বাস্থ্য স্ক্রিনিং বৃদ্ধি করা।
প্রবেশপথে থার্মাল স্ক্যানার বা ডিজিটাল হ্যান্ডহেল্ড থার্মোমিটার দিয়ে নন-টাচ পদ্ধতিতে তাপমাত্রা মাপা।
স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত মাস্ক, গ্লাভস ও পিপিই সরবরাহ নিশ্চিত করা।
জনসচেতনতা বৃদ্ধির জন্য রোগ প্রতিরোধ নির্দেশনাগুলো ব্যাপক প্রচার করা।
জরুরি প্রয়োজন ব্যতীত ভারত ও অন্যান্য আক্রান্ত দেশগুলোতে ভ্রমণ এড়িয়ে চলা।
সন্দেহজনক রোগীদের জন্য করণীয়:
অসুস্থ হলে বাসায় থাকার পরামর্শ, মারাত্মক অবস্থায় নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করা।
রোগীর নাক-মুখ ঢাকতে মাস্ক পরানোর আহ্বান।
প্রয়োজনে আইইডিসিআর-এর হটলাইন নম্বর ০১৪০১-১৯৬২৯৩-এ যোগাযোগ করা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, জেনে নিন আবেদন পদ্ধতি
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- দেশে সোনার দামে বড় পতন
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- নবনিযুক্ত সিন্ডিকেট সদস্য মোর্শেদ হাসান খানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার সময়সূচি নিয়ে যা জানা গেল
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে