ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃ'ত্যু
নিজস্ব প্রতিবেদক: দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় রোগটির উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪৫ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে ৯৪ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। তবে এই সময়ের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া কোনো হাম রোগীর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে মোট ৮২ হাজার ২৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় ৯ হাজার ৯২৭ জনের হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৬৬ হাজার ৯৯৯ জন। তাদের মধ্যে ৬৩ হাজার ১৪৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে ৬ জন ঢাকা জেলার বাসিন্দা। বাকি দুজনের একজন সিলেট এবং অন্যজন বরিশাল বিভাগের বাসিন্দা।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও সংক্রমণজনিত কারণে মোট ৬৩৯ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৯২ জনের ক্ষেত্রে ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছিল। আর বাকি ৫৪৭ জন হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)