ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আদ্-দ্বীন হাসপাতালকে
শোকজের জবাব না পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল রবিবার (৭ জুন) বিকেলের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব না পেলে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। শনিবার (৬ জুন) দুপুরে মিন্টো রোডের নিজ বাসভবনে স্বাস্থ্যখাতের অগ্রগতি বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জনস্বার্থ ও মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে আইন অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যেই জবাব দিতে বলা হয়েছে, এবং সেই জবাব সন্তোষজনক না হলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাখাওয়াত হোসেন বকুল আরও জানান, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ইতোমধ্যে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, ভুক্তভোগীদের দাবি যাই হোক না কেন, তদন্তের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধে সকাল ১০টা পর্যন্ত দেশব্যাপী সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। ঢাকা শহরসহ বিভিন্ন জেলা শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে এ কর্মসূচি পালন করা হয়। তিনি সবাইকে ডেঙ্গু বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান এবং আক্রান্তদের চিকিৎসায় পর্যাপ্ত ওষুধ মজুত রয়েছে বলে জানান।
তিনি আরও জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্যালাইন সরবরাহ বাড়ানো হচ্ছে। আগামীকাল সকাল ১০টা ৩০ মিনিটে সচিবালয়ে আরও এক লাখ স্যালাইন পাওয়া যাবে। এর আগে বিদেশ থেকে এক লাখ স্যালাইন বিনামূল্যে পাওয়া গেছে, ফলে মোট মজুদ দাঁড়াবে দুই লাখে। প্রয়োজন অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে আরও স্যালাইন সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত