ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
২৪ ঘন্টায় হাম উপসর্গে হাসপাতালে ২৭ শিশু, নিহত ১
নিজস্ব প্রতিবেদক: দেশে হামের সংক্রমণ পরিস্থিতি এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর ফলে চলতি বছরে এ রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৪৩ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২৭ জন। একই সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১২৪ জন রোগী।
গত ১৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ২৬৬ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ১৮৫ জন।
অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ হাজার ৯৩৪ জন। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৫ হাজার ২৭৫ জন।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) আরও একজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে আরও ১ হাজার ১৫৩ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ পর্যন্ত গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে ৫৫১ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এছাড়া হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯২ শিশু। সব মিলিয়ে দেশে হামে ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৩ জনে, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের জন্য উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়