ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃ'ত্যু
নিজস্ব প্রতিবেদক: দেশে হামের সংক্রমণ পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে মোট মৃতের সংখ্যা বেড়ে ৬২০ জনে পৌঁছেছে।
রোববার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২২১ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় আরও ৬৬ জনের শরীরে হাম নিশ্চিত করা হয়েছে। নতুন করে মারা যাওয়া ৭ শিশুর মধ্যে ৪ জন ঢাকার, একজন চট্টগ্রামের, একজন ময়মনসিংহের এবং একজন খুলনার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গজনিত কারণে ৫২৯ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর আরও ৯১ জন প্রাণ হারিয়েছে। ফলে আড়াই মাসে এই রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২০ জনে।
অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের ৭৯ হাজার ১২ শিশুর মধ্যে হামের লক্ষণ বা উপসর্গ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে গুরুতর জটিলতা দেখা দেওয়ায় ৬৪ হাজার ২৬৩ শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তবে চিকিৎসা গ্রহণের পর এ পর্যন্ত ৬০ হাজার ৮৪ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)