ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি এনএইচএর
নিজস্ব প্রতিবেদক: আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল হেলথ এলায়েন্স (এনএইচএ)। সংগঠনটির আহ্বায়ক প্রফেসর শাদরুল আলম ও সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এক যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্তের বিরোধিতা করেন।
শনিবার (১৩ জুন) প্রকাশিত ওই বিবৃতিতে এনসিপি সমর্থিত চিকিৎসকদের এই সংগঠনের নেতারা বলেন, দীর্ঘদিন ধরে স্বল্প ব্যয়ে চিকিৎসাসেবা দিয়ে আসা হাসপাতালটির লাইসেন্স বাতিল হলে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে নিম্নআয়ের গর্ভবতী নারী, নবজাতক এবং জরুরি চিকিৎসাপ্রত্যাশী রোগীরা বড় ধরনের সমস্যার মুখে পড়বেন।
বিবৃতিতে বলা হয়, আদ্-দ্বীন হাসপাতাল দীর্ঘদিন ধরে সাধারণ ও নিম্নআয়ের মানুষের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করে আসছে। এখানে মাত্র ৪,৫০০ টাকায় নরমাল ডেলিভারি, স্বল্প ব্যয়ে সিজার ও অন্যান্য অপারেশন এবং কম খরচে আইসিইউ, সিসিইউ, ডায়ালাইসিস ও এনআইসিইউ সেবা দেওয়া হয়। এছাড়া বহির্বিভাগে মাত্র ২২০ টাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণের সুযোগ রয়েছে।
হাসপাতালটির পরিসংখ্যান অনুযায়ী, ২০০০ থেকে ২০২৫ সাল পর্যন্ত এখানে ১ কোটি ৫৭ লাখের বেশি রোগী সেবা নিয়েছেন, ২০ লাখের বেশি মা মাতৃস্বাস্থ্যসেবা পেয়েছেন এবং ৯৫ হাজারের বেশি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। পাশাপাশি ২ লাখ ৮ হাজারের বেশি সিজারিয়ান অপারেশন ও ১০ লাখের বেশি মা-শিশুকে টিকা দেওয়া হয়েছে। প্রতিদিন গড়ে প্রায় ২ হাজার বহির্বিভাগের এবং ১৫০ জন ভর্তি রোগী এখান থেকে সেবা পান। ১০১ শয্যার এনআইসিইউসহ উন্নত নবজাতক সেবা ও নারীবান্ধব চিকিৎসায় প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনার প্রসঙ্গ টেনে নেতারা বলেন, যেসব গাফিলতির কারণে এসব শিশুর মৃত্যু হয়েছে, তার প্রকৃত কারণ অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে নিহত শিশুদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য আদ্-দ্বীন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। এছাড়া তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বানও জানান।
বিবৃতির শেষাংশে ন্যাশনাল হেলথ এলায়েন্স জানায়, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং আদ্-দ্বীনের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মসংস্থানের নিরাপত্তার স্বার্থে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি। এ বিষয়ে সরকারকে দ্রুত ইতিবাচক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)