ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃ'ত্যু
নিজস্ব প্রতিবেদক: দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আরও ৮ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ জন হামের উপসর্গে এবং একজন ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে। এতে চলমান প্রাদুর্ভাবে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২৮ জনে।
সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া ৮ শিশুর মধ্যে ৩ জন ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
এ সময়ে নতুন করে আরও ১ হাজার ৯২ জন শিশু সন্দেহভাজন হামে আক্রান্ত হয়েছে। তীব্র উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭৪ জন শিশু, যার মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৪৬ জন। চট্টগ্রামে ২২১ জন এবং বরিশালে ১৩৪ জন ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে ১ হাজার ১৯৪ জন শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, আড়াই মাসে মোট ৬২৮ শিশুর মৃত্যুর মধ্যে হামের সরাসরি উপসর্গে ৫৩৬ জন এবং নিশ্চিতভাবে হাম শনাক্তের পর ৯২ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৮০ হাজার ১০৪ জনের মধ্যে হামের লক্ষণ বা উপসর্গ দেখা দিয়েছে। আক্রান্তদের মধ্যে ৬৫ হাজার ২৩৭ জনকে তীব্র জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ল্যাব পরীক্ষায় এখন পর্যন্ত ৯ হাজার ৭৭৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। চিকিৎসা শেষে ৬১ হাজার ২৭৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)