ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
নেপালে সরকারিভাবে চালু হলো প্রথম মাতৃদুগ্ধ ব্যাংক
নেপালে চালু হলো নবজাতকদের জন্য প্রথম মাতৃদুগ্ধ ব্যাংক, যার নাম ‘অমৃত কোষ’। কাঠমান্ডুতে অবস্থিত এই ব্যতিক্রমধর্মী উদ্যোগটি যৌথভাবে বাস্তবায়ন করেছে নেপাল সরকার এবং ইউনিসেফ। মূল লক্ষ্য—জন্মের পরই দুধ পেতে অসুবিধায় পড়া নবজাতকদের পুষ্টি নিশ্চিত করা, বিশেষ করে অপরিণত ও বিপদাপন্ন শিশুদের জন্য।
প্রসূতি মায়েদের অনেক সময় সন্তান জন্মের পরপরই দুধ নামতে দেরি হয়। আবার অনেক শিশুই নির্ধারিত সময়ের আগেই জন্ম নেয়, যাদের রাখা হয় নিবিড় পরিচর্যাকেন্দ্রে। এসব ক্ষেত্রে শিশুরা প্রয়োজনীয় মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হয়। ঠিক এই সময়েই 'অমৃত কোষ' হয়ে উঠতে পারে জীবনরক্ষাকারী ব্যবস্থা।
স্বাভাবিকের চেয়ে কম ওজন ও নানা জটিলতা নিয়ে জন্ম নেওয়া শিশুদের জন্য মাতৃদুগ্ধ খুবই গুরুত্বপূর্ণ। ইউনিসেফ জানায়, বিশ্বে প্রতি বছর প্রায় ১৫ লাখ অপরিণত শিশু জন্ম নেয়, যাদের একটি বড় অংশ দক্ষিণ এশিয়ার নিম্ন-মধ্য আয়ের দেশগুলোর, যেমন—নেপালের। দেশটির উচ্চ শিশুমৃত্যুর হার এবং হ্রাসমান জন্মহার এই উদ্যোগের পেছনে বড় প্রেক্ষাপট।
কাঠমান্ডুর পরোপকার মাতৃসদনে সদ্য সন্তান জন্ম দিয়েছেন সারিতা ক্ষাত্রী তামাং। কিন্তু তার স্তনে দুধ আসেনি। ‘অমৃত কোষ’-এর কল্যাণে তার শিশুটি এখনও পাচ্ছে পুষ্টিকর মাতৃদুগ্ধ—অন্য মায়েদের দান করা দুধ থেকে।
নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যা দপ্তরের প্রধান ডা. বিবেক কুমার লাল জানান, এই ব্যাংকের বর্তমান সক্ষমতা অনুযায়ী প্রতি মাসে প্রায় ৫০০ নবজাতককে দুধ সরবরাহ করা সম্ভব। তার ভাষায়, “মায়ের দুধের বিকল্প নেই। এটি শিশুদের রোগপ্রতিরোধে সহায়ক এবং মায়ের স্বাস্থ্যের জন্যও উপকারী।”
বাজেট ঘাটতির কারণে আপাতত কাঠমান্ডুর বাইরে এ ধরনের ব্যাংক চালু করা না গেলেও, ভবিষ্যতে দেশের প্রতিটি জেলায় ‘অমৃত কোষ’ শাখা বিস্তারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ডা. বিবেক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ