ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করতে বাংলাদেশিদের প্রবেশ, অভিযোগ মমতার
ডুয়া নিউজ: পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করার জন্য ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক নিয়োজিত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মাধ্যমে বাংলাদেশিদের অনুপ্রবেশে মদত দেওয়ার অভিযোগ তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
তিনি এই ঘটনার জন্য কেন্দ্রীয় সরকারের পরিচালিত পরিকল্পনাকে ‘‘জঘন্য নীলনকশা’’ হিসেবে অভিহিত করেছেন।
মমতা বন্দোপাধ্যায় অভিযোগ করেছেন, বিএসএফ শুধু বাংলাদেশিদের প্রবেশে অনুমতি দিচ্ছে না, বরং নারীদের ওপর নির্যাতনও চালাচ্ছে। তিনি বলেন, ‘‘বিএসএফ বিভিন্ন এলাকা থেকে বাংলায় অনুপ্রবেশের অনুমতি দিচ্ছে এবং নারীদের ওপর নির্যাতন করছে। এই ধরনের অভিযোগের জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করা হলে আমি বলবো, সেই দায়িত্ব বিএসএফের।’’
তাঁর এই বক্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের পর এসেছে, যেখানে শাহ উল্লেখ করেছেন, ‘‘বাংলাদেশ থেকে অনুপ্রবেশ’’ পশ্চিমবঙ্গের শান্তি নষ্ট করছে। মমতা বন্দোপাধ্যায় বলেছেন, রাজ্য পুলিশের মহাপরিচালককে (ডিজিপি) এই ব্যাপারে তদন্তের নির্দেশ দেবেন এবং বিএসএফের অনুপ্রবেশের অনুমতি দেওয়ার সুযোগ খুঁজে বের করার জন্য বলবেন।
তিনি জানিয়েছেন, ‘‘পুলিশের কাছে সমস্ত তথ্য আছে এবং কেন্দ্রের কাছেও রয়েছে। আমি কেন্দ্রে এই বিষয়ে একটি কড়া চিঠি লিখব।’’ মমতা বলেছেন, প্রতিবেশী বাংলাদেশে শান্তির জন্য তার আকাঙ্ক্ষা বিদ্যমান, তবে তিনি অভিযোগ করেছেন যে বিএসএফের মাধ্যমে দেশী গুন্ডাদের অনুপ্রবেশ করা হচ্ছে।
অপরদিকে, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বিজেপির পক্ষ থেকে মন্তব্য করেন, পশ্চিমবঙ্গ বাংলাদেশি অনুপ্রবেশের এক আঁতুড়ঘর হয়ে উঠেছে। তিনি উল্লেখ করেছেন, ‘‘মমতা বন্দোপাধ্যায় সবকিছু ভোটের লোভে করছেন এবং বাংলাকে বাংলাদেশি মুসলমান ও রোহিঙ্গাদের প্রবেশদ্বারে পরিণত করছেন।’’
ভারত-বাংলাদেশ সীমান্ত দীর্ঘ ৪ হাজার ৯৬ কিলোমিটার, যার বেশিরভাগই উন্মুক্ত ও নদীবেষ্টিত। এখানে প্রতিনিয়ত পণ্য ও অন্যান্য সামগ্রীর চোরাচালান ও অনুপ্রবেশের ঘটনা ঘটে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার