ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
শহীদ জিয়ার মাজারে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ফাতিহা পাঠ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।
আজ রোববার (০৮ জুন) সকালে জেডআরএফের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান সংগঠনের কর্মকর্তাদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে যান। সেখানে তারা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর ফাতিহা পাঠ করে বিশেষ মুনাজাতে অংশ নেন।
জেডআরএফের পরিচালক ডা. এএস হায়দার পারভেজ, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, ডা. এরফানুল হক সিদ্দিকী, কৃষিবিদ মাহফুজুল হক বাচ্চু, অধ্যাপক ড. মো. আবদুল করিম, ব্যারিস্টার ইজাজ কবির, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক আবদুল করিম, অধ্যাপক ড. আবদুর রশিদ, প্রকৌশলী মাহবুব আলম, ডা. একেএম মাসুদ আখতার জীতু, অধ্যাপক আবু জাফর, ডা. সাজিদ ইমতিয়াজ, অধ্যাপক ফারুক, ড. নূরী, প্রকৌশলী আবু সায়েম, প্রকৌশলী এনামুল হক সহ শতাধিক ব্যক্তি এ সময় উপস্থিত ছিলেন।
মাজার জিয়ারত শেষে জেডআরএফের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, "আমরা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছি এবং পুষ্পার্ঘ্য অর্পণ করেছি। জিয়াউর রহমান ফাউন্ডেশন সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। আমরা জেডআরএফের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করেছি।"
তিনি আরও বলেন, "জেডআরএফ প্রতিষ্ঠার পর থেকে দল মত নির্বিশেষে মানবসেবাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থেকে সেবা করেছে। আগামীতেও জেডআরএফের এমন কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)